• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিনিধি / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা এলাকার জাপানীবাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশের একটি দল স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে মো. হাসান মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করছিলেন।

অভিযানের সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে কুলাউড়া পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় পৃথক অভিযান চালিয়ে চুরির অভিযোগে শফিকুল ইসলাম (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চালতপার এলাকার পুরিত মিয়ার ছেলে। তার হেফাজত থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি চোরাই আইপিএস ব্যাটারি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় কুলাউড়া থানা পুলিশের অভিযানও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category