• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ কারো শর্ত বা চাপের মুখে নতি স্বীকার করবে না

নিজস্ব প্রতিবেদক / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

  • প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ নিজের স্বার্থে ভারত, রাশিয়া, আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করবে। কারো শর্ত বা চাপের মুখে নতি স্বীকার করবে না। বোয়িং বা এয়ারবাস কিনলে দেশের প্রয়োজনেই কিনবে।

সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যুতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বিএনপির সঙ্গে চাঁদাবাজি ট্যাগিংয়ে রাজনীতি আছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ নিয়ে রাজনীতি হচ্ছে। এনসিপি বিএনপির বিরুদ্ধে স্যটায়ার করেছে। চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে আছে, প্রয়োজনে সরকার ব্যবস্থা নেবে।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। মজুত করে এলপি গ্যাসের দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে এনার্কি হতো এখন সেই অবস্থায় নেই। যতটুকু সমস্যা আছে তা কমতে শুরু করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category