• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে তীব্র লোডশেডিং: ১২-১৪ ঘণ্টা বিদ্যুৎহীন জনজীবন

মৌলভীবাজার প্রতিনিধি / ৯১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মৌলভীবাজারের জনজীবন। দিন-রাত মিলিয়ে প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী, শিশু ও বয়স্করা। নিয়মিত এমন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
জানা গেছে, সেপ্টেম্বরের তীব্র এই গরমের মধ্যে জেলা শহরসহ জেলার ৭ টি উপজেলায় সমানভাবে লোডশেডিং করা হচ্ছে। প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হচ্ছে জেলার প্রায় ৫ লাখ বিদ্যুৎ গ্রাহকে। তীব্র গরমের মধ্যে লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী, শিশু বাচ্চা ও বয়স্কদের। অতিরিক্ত গরমের কারণে অনেক শিশু ও বয়স্ক মানুষেরা অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, দৈনিক চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাচ্ছি। শুক্রবার বিকেল ৩ টায় চাহিদা ছিল ৯৫ মেগাওয়াট। অথচ বিদ্যুৎ পেয়েছি ৭১ মেগাওয়াট। চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং বেড়ে গেছে।
এদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে উঠেছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় অনেক অসুস্থ হয়ে গেছেন। এছাড়া স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, কলকারখানা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থী ফয়ছল আহমেদ বলেন, একদিকে তীব্র গরম, অন্যদিকে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিংয়ে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। নভেম্বর থেকে পরিক্ষা শুরু হবে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পড়ালেখা করতে পারছি না।
গরমের দাপট কমে কমে আসবে এ বিষয়ে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা কমে আসবে। সাধারণত ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রা নেমে আসলে আমরা শীত মৌসুমের আগমন মনে করি। এখন তাপমাত্রা বেশি গরম থাকবে আরও কিছু দিন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, আমরা চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাচ্ছি। আসলে আগে মানুষের বিদ্যুতের চাহিদা কম ছিল, এখন আগের তুলনায় কয়েকগুণ চাহিদা বেড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category