• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

নবগ্রাম ইউপির নতুন প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল কাইয়ুম

​ঝালকাঠি প্রতিনিধি / ২৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাইয়ুম। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক প্রশাসনিক আদেশে তাঁকে এই দায়িত্ব অর্পণ করা হয়।

​দায়িত্ব প্রাপ্তির পর থেকে তিনি নবগ্রাম ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা, উন্নয়নমূলক কাজের তদারকি এবং স্থবিরতা কাটিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে সকল নাগরিক সেবা সুনিশ্চিত করার কাজ শুরু করবেন।

​স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম আরও গতিশীল করা, দাপ্তরিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যেই অভিজ্ঞ এই কর্মকর্তাকে ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

​নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুল্লাহ আল কাইয়ুম বলেন, “নবগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের জন্য হয়রানিমুক্ত ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।

পরিষদকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় প্রবীণ, সুশীল সমাজ ও ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

​উল্লেখ্য, নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুল্লাহ আল কাইয়ুম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী আকন বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহ জাহান আকন্দের কনিষ্ঠ সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category