• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

মৌলভীবাজার প্রতিনিধি / ১১৬ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর
শুক্রবার রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান কয়েছ আহমেদ সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. রেজওয়ান আহমেদ রাজু। এসময় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক শুকুর মিয়া, যুগ্ম সদস্যসচিব মো. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম মিয়া ও মোহাম্মদ হোসাইন আহমেদ জয়।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য গত ১১ আগস্ট ২০২৬ মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে শ্রীমঙ্গল উপজেলা এনসিপির এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category