• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কাঁঠালিয়ায় গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ আউরা বাইপাস এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. জাকির (৩৩) এবং উত্তর আউরা গ্রামের মো. নান্নু হাওলাদারের ছেলে মো. তরিকুল তাজ (২৫)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ও এসআই মোহন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ আউরা বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় জাকির ও তরিকুলকে গ্রেফতার করা হয় এবং তাঁদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুজন কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category