• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
ঝালকাঠিতে জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ অবিস্ফোরিত ১৩টি উদ্ধার রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০

মৌলভীবাজারে জুড়ীতে মাদ্রাসা শিক্ষক কবির আহমদের অশ্লীল অডিও ফাঁস শিক্ষক বরখাস্ত

মৌলভীবাজার প্রতিনিধি / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কবির আহমদ

মৌলভীবাজারের জুড়ীতে এক মাদ্রাসা শিক্ষকের অশ্লীল অডিও ফাঁসের ঘটনায় বরখাস্ত করা হয়েছে।বরখাস্তকৃত শিক্ষক হলেন জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক কবির আহমদ।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদ্রাসার ম্যানেজিং কমিটির এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষ বরাবর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণের পত্র প্রেরণ করেছে।
জানা যায়,জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কবির আহমদ এর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।গত কয়েকবছর পুর্বে এ ধরণের অশ্লীল নারী কর্মকান্ডের সাথে জড়িত থাকার এক অভিযোগে তার উপর মামলা হয় এবং হাজতবাস করেন। গত কয়েকদিন থেকে আবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রবাসীর স্ত্রীর সাথে ২১ মিনিট ১৯ সেকেন্ডের এক অশ্লীল ভাষায় কথাবার্তার অডিও ফাঁসের ঘটনা ঘটলে মাদ্রাসার ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় ম্যানেজিং কমিটি তাকে বিধি মোতাবেক শোকজ নোটিশ প্রেরণ করেন।নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষক কবির আহমদ শোকজ নোটিশের জবাব না দেওয়ার কারনে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করেন পরিচালনা কমিটি।
বরখাস্ত হওয়া শিক্ষক কবির আহমদ বলেন, তার কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে—এটি তিনি জানেন। তিনি দাবি করেন, ওই নারীকে তিনি ৬ লাখ টাকা দিয়েছিলেন এবং একপর্যায়ে রাগের বশে গালিগালাজ করেছিলেন। বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে সামাজিকভাবে হেয় ও অপমান করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।

স্থানীয় জাঙ্গিরাই কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, ইসমাইল আলী।অভিভাবক শাহ আলম। জাঙ্গিরাই যুব কল্যাণ এর সদস্য পারভেজ আহমদ বলেন।

ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার সহকারি শিক্ষক কবির আহমদ কে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন,ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও আইনি প্রক্রিয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম বলেন,শিক্ষক কবির আহমদ কে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বরখাস্ত করে আমাকে অবহিত করেছে।অবহিত পত্রে জানতে পারলাম, কবির আহমদ কে শোকজ করা হয়েছিল।নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেয়ায় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category