• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার হুঙ্কারে আমরা বিচলিত নই: ইমরান ইমন

রাজশাহী প্রতিনিধি / ৪৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ছবি:বর্তমান বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সভানেত্রী ভারত থেকে যে হুঙ্কার দিচ্ছেন, তাতে তারা বিচলিত নন। তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুন।

বুধবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে রাজশাহী জেলা এনসিপির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইমরান ইমন বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্ন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা ওনাকে চাই, উনি বাংলাদেশে ফিরে আসুক। তিনি যে হুঙ্কার দিচ্ছেন, আমরা এতে বিচলিত নই। বরং আমরা চাই উনি দেশে ফিরে আসুক।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে ওনার (শেখ হাসিনা) বিচার নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে ওনার ফাঁসির ঘোষণা হয়েছে, এটার বাস্তবায়ন দেখতে চাই আমরা। আমাদের পক্ষ থেকে খুবই স্পষ্ট ম্যাসেজ- স্বৈরাচারের যেসব দোসর বিদেশে পালিয়ে আছে, আমরা প্রত্যেককে ফেরত পেতে চাই। ফিরিয়ে এনে তাদের পূর্ববর্তী অপরাধের বিচার নিশ্চিত করা হবে।

তবে আওয়ামী লীগের যেসব কর্মী ও সমর্থক নিরপরাধ তারা এনসিপিতে যোগ দিতে পারবেন বলেও জানান ইমরান ইমন। তিনি বলেন, ‘আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন- আওয়ামী লীগের যারা নিরাপরাধ আছেন, জুলাইয়ে আমাদের পক্ষে ছিলেন, ছাত্রলীগের অনেকে জুলাইয়ে আমাদের আন্দোলনের পক্ষে ছিলেন, আওয়ামী লীগের এই অংশটা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন। তাদেরকে আমরা দলে নিতে চাই।’

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান ইমন। জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুরের সভাপতিত্বে ও সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান। সভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category