• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় দেশে সংকট শুরু

নিজস্ব প্রতিবেদক / ২৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডা. শফিকুর রহমান

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় দেশে সংকট শুরু বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমীর বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরেই দেশে সংকট শুরু হয়েছে। বিরোধীদল ২টি শপথ নিলেও সরকার নিয়েছে একটি শপথ। তাদের এই অপনীতির কারণে দেশে সংকট শুরু।

সরকারি সেবা খুঁজুন

তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

শফিকুর রহমান বলেন, দেশের চলমান সমস্যা এবং জনভোগান্তি নিয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলেও সরকারি দল সেগুলো অনুমোদন দেয় না।

বাংলাদেশ বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যার কারণে বিদেশিদের বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার বলেছিল দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু হচ্ছে তার বিপরীতটা। কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে।

বিরোধীদলীয় এ নেতা বলেন, দেশে সমস্যা না কমে একের পর এক সমস্যা বেড়ে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category