বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স ডেভেলপমেন্ট রেভিনিউ-২ শাখার কর্মকর্তাগণ লক্ষ্মীপুর জেলা পুলিশের বিভিন্ন দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পুলিশি কার্যক্রম ও সংশ্লিষ্ট দপ্তর পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনকারী দলে ছিলেন, বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স ডেভেলপমেন্ট রেভিনিউ-২ শাখার এআইজি তানভীর আহমদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহিত চৌধুরী।
এ সময় তাঁরা লক্ষ্মীপুর জেলার বিভিন্ন দপ্তর ও কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম- সেবা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।