• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, হাসুয়া মোবাইল-টাকা উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৪৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলার বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর সড়কে গণছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১৩২০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল।

এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর সড়কের ইসলামের ভিটা নামক স্থানে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের হয়।

রাণীনগর থানার (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ৯টা দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামক স্থানে ছিনতাইকারীরা মোটরসাইকেল আটকে একে একে অন্তত ৮জনকে মারধর করে ৮টি মোবাইল এবং ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের মারধরে এ সময় বেশ কয়েকজন পথচারী আহত হয়। এ ঘটনায় উপজেলার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসনের ছেলে সুজন হোসেন বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা দায়ের করেন।

ওসি জানান, মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় বগুড়ার সান্তাহার চা বাগান কলোনি এলাকার অভিযান চালিয়ে আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮) কে গ্রেফতার করা হয়। এরপর ওই রাতেই রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকা থেকে ভুতরাজাপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে নাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের তথ্যমতে- ছিনতাই হওয়া এলাকার জঙ্গল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন এবং ১৩২০ টাকা এবং ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে সোমবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনার সাথে জরিত অন্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category