• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়াও

স্পোর্টস ডেস্ক / ৬০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ফাইল ছবি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। কিংবদন্তি এই তারকার বিদায়ী ম্যাচের সাক্ষী হতে এবার গ্যালারিতে থাকার ঘোষণা দিয়েছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু আনহেল ডি মারিয়া।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার কথা মেসির। সেই ঐতিহাসিক ম্যাচটি গ্যালারিতে বসে দেখবেন বলে জানিয়েছেন বর্তমানে রোসারিও সেন্ট্রালের হয়ে খেলা ডি মারিয়া।

ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের পরিকল্পনার কথা জানান ডি মারিয়া।

তিনি বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? সামনে থেকে শেষ ম্যাচটা তো দেখতেই হবে। ৫ তারিখ ব্যানফিল্ডের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। তাই হয়তো আমি বুয়েনস আইরেসেই থেকে যাব। হাতের কাছেই যেহেতু, আমি নিশ্চিতভাবেই গ্যালারিতে থাকব।’

মেসিকে ছাড়া আর্জেন্টিনা দলকে কল্পনা করা কঠিন বলেও আবেগ প্রকাশ করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘লিওকে ছাড়া আর্জেন্টিনার দল কল্পনা করা কতটা কঠিন, তাই না? এতগুলো বছর ধরে ও আর্জেন্টিনা, আর্জেন্টিনার মানুষ এবং পুরো বিশ্বকে যা উপহার দিয়েছে—তার পর ওকে ছাড়া দলকে মেনে নেওয়া সহজ হবে না। তবে আমরা সবাই ওর এই শেষ দিনটি দারুণভাবে উপভোগ করব।’

মেসির বিদায়ী ম্যাচে তাঁর সঙ্গে জাতীয় দলের পুরোনো সতীর্থ রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোও মাঠে থাকবেন। তিন ম্যাচের সিরিজের মধ্যে বেনিনের বিপক্ষে এই ম্যাচটিই মেসির অংশ নেওয়া একমাত্র ম্যাচ হতে যাচ্ছে।

এদিকে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের বাকি সদস্যদেরও এই বিশেষ ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবারসহ তাঁদের গ্যালারিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ সভাপতি বলেন, ‘আমরা ২০২২ কাতার বিশ্বকাপে মেসির সঙ্গী হওয়া সব বিশ্বচ্যাম্পিয়নকে আমন্ত্রণ জানিয়েছি, যেন তারা পরিবার নিয়ে উপস্থিত থাকতে পারে। সব আর্জেন্টাইনের জন্যই এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category