• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামিননামা দাখিলের দিনই এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গাজী নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের নথি বিচারিক আদালতে দাখিল করেছেন। একই দিন সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা জমা দেন গাজী নজরুল ইসলাম। এর আগে গত ১০ আগস্ট হাইকোর্ট তাকে ওই মামলায় আট সপ্তাহের জামিন দেন।

জামিনের আনুষ্ঠানিকতা শেষ করতে রবিবার বিচারিক আদালতে হাজির হন তিনি। মামলাটি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান গত ২১ জুলাই পল্লবী থানায় দায়ের করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম ছাড়াও আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০) আসামি।

এদিকে, রবিবার সন্ধ্যার পর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।

গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাবেক এমপি ও মরিয়ম খাতুনের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সে সময় এমপি নজরুল দাবি করেছিলেন, প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে পারিবারিকভাবে মরিয়ম তাঁর দ্বিতীয় স্ত্রী হয়েছেন।

নৈতিক স্খলন ও বিয়ে গোপন রাখার অভিযোগে গত জুলাই মাসেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category