• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আমুয়ায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

​ঝালকাঠি প্রতিনিধি / ১১৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

​বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর আমুয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. নেয়ামত উল্লাহ।

​আমুয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনসার শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. বারেক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, উপজেলা ওলামা দল নেতা মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন ওলামা দল নেতা মো. আলমগীর মোল্লা ও মাওলানা আব্দুর রহমান।

​সভায় বক্তারা আগামী ৩০ সেপ্টেম্বর ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও সফলভাবে উদ্‌যাপন করার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category