• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৪৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতায় জাতীয় পরিচয়পত্রে ভুল জন্ম তারিখ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বগুড়ার আদমদীঘির রাজিয়া সুলতানা নামে এক নারী। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তাঁর জন্ম ১৯২২ সালের ২০ জুন। সে হিসাবে তাঁর বর্তমান বয়স ১০৪ বছর। অথচ তাঁর বাবা আব্দুর রহিম খন্দকারের জন্ম ১৯৩৭ সালের ৫ আগস্ট। বাবার বয়স বর্তমানে ৮৯ বছর। অর্থাৎ সরকারি নথির হিসাবে মেয়েই বাবার চেয়ে ১৫ বছরের বড়! এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দইল গ্রামের মৃত আব্দুর রহিম খন্দকারের সর্বকনিষ্ঠ মেয়ে রাজিয়া সুলতানা। তাঁর চার বোন ও এক ভাই রয়েছেন। জন্মনিবন্ধন অনুযায়ী তাঁর জন্ম ১৯৮৯ সালের ১২ এপ্রিল। সে হিসাবে বর্তমানে তাঁর বয়স ৩৭ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৯২২ সালের ২০ জুন উল্লেখ থাকায় সরকারি নথিতে তাঁর বয়স দেখাচ্ছে ১০৪ বছর। অন্য দিকে, রাজিয়া সুলতানার বাবা আব্দুর রহিম খন্দকারের জন্ম ১৯৩৭ সালের ৫ আগস্ট। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তাঁর বয়স ৮৯ বছর। ফলে বাবা-মেয়ের বয়সের হিসাবেই তৈরি হয়েছে অদ্ভুত পরিস্থিতি মেয়ের বয়স বাবার চেয়ে ১৫ বছর বেশি! ভুক্তভোগীর অভিযোগ, জাতীয় পরিচয়পত্র তৈরির সময় নির্বাচন অফিসের লোকজন ভুলবশত তাঁর জন্মসাল ১৯৮৯ এর পরিবর্তে ১৯২২ উল্লেখ করা হয়। এ ভুল সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি তিনি। ফলে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে প্রকৃত বয়সের মিল না থাকায় বিভিন্ন প্রয়োজনীয় কাজে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁকে।
এ বিষয়ে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category