• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিগার সুলতানা অনেক বাজে ক্রিকেট খেলে ফেলেছি

ক্রীড়া প্রতিবেদক / ৫৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

  • এশিয়ান গেমসের মঞ্চে ভারতের করা ১৯৫ রান তাড়া করতে গিয়ে ১১৪ রানে হারের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। মাত্র ৮১ রানে অল-আউট হয়ে ভেঙে গেছে স্বর্ণপদক জয়ের স্বপ্ন। জাপানের করোগি স্পোর্টস পার্কে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ শেষে মিক্সড জোনে কথা হয় অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে। তার বক্তব্যের চৌম্বক অংশ তুলে ধরা হলো।

হারের কারণ

আপনারা তো দেখেছেন, ওরা অনেক রান করছে। ফ্ল্যাট ট্র্যাক ছিল। অনেক ভালো ব্যাটিং করছে ওরা। আর যখন এত রানের টার্গেট থাকে, তখন ধস নামাটা স্বাভাবিক। তবে আমার কাছে মনে হয় আরেকটু ভালো বোলিং করলে হয়তো আরও কিছু কম রান হতো ওদের।

বারবার প্রতিপক্ষ ভারত

দেখুন, এটা তো আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। এভাবেই ড্র হয়েছে। ওরা আসলেই ভালো দল। তবে ওদের বিপক্ষে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক বেশি রান দিয়ে ফেলেছি। আর ব্যাটিং ইউনিটের হয়ে বলি, যদি ১০০ প্লাস একটা স্কোর করতে পারতাম তবে পরবর্তী ম্যাচের জন্য ইতিবাচক হতো।

ব্যাটিং বিপর্যয়

ব্যাটিং একদমই ভালো হয়নি। যখন এত অল্প রানে একটা দল ধসে পড়ে, তখন ডেফিনেটলি আমরা কেউই দায়িত্ব নেইনি। যখন ১৮০-র বেশি রান চেজ করবেন, একটা অন্যরকম চাপও থাকে যে আমাকে পাওয়ার প্লেতে অনেক বেশি রান যোগ করতে হব। ওইদিক থেকে চিন্তা করলে ব্যাটারদের প্রতি এমনিতেই একটা চাপ থাকে। তারপরও বলব টপ অর্ডারের কেউ একজন শেষ পর্যন্ত খেলতে পারলে হয়তো আমরা আরও কিছু রান যোগ করতে পারতাম।

খেলা ও অনুশীলনের সুযোগ না পাওয়া

এটা সত্য যে, ট্রেনিং ফ্যাসিলিটি আমরা আসলে এখানে কিছুই পাইনি। এশিয়ান গেমস বলেই এসব নিয়ে কোনো অভিযোগ নেই। অনেক বৃষ্টি ছিল একদিন, আমরা মাত্র দুই দিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছি। এখানে মাঠের অবস্থাও ততটা ভালো না। প্রথম দিন চীনের সঙ্গে ম্যাচটা খেললে হয়তো ব্যাটারদের জন্য আরও একটু ভালো হতো। তবে সে সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। এটা বলতে দ্বিধা নেই যে দল হিসেবে আসলে অনেক বাজে ক্রিকেট খেলে ফেলছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category