• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘যেই পথ শেখ হাসিনার সেই পথে আপনার মোদির সাথে দেখা হবে’

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সরকারকে আমরা বলেছিলাম সংস্কারের পথে যান। তবে সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে। তারেক রহমানকে বলব, যেই পথ শেখ হাসিনার সেই পথে আপনার মোদির সাথে দেখা হবে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২ টা ৩০ মিনিটের দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা বলেন, আট দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফাটা হলো বাংলাদেশ থেকে তারেক রহমানের সরকারের পদত্যাগ। আমরা তরুণ প্রজন্ম দেখতে পেয়েছি বর্তমানে একটি শিশু সরকার রয়েছে। এটা একটা বিষধর সাপ। তারা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি মনে করেছেন, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করবেন, আর আমরা বসে বসে আঙুল চুষবো। এমন বাংলাদেশ আর হবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ রায় দিয়েছে। এ রায়ের বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ আমরা তারেক রহমানের সামনে রাখবো না।’

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মওলানা শাহীনুর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় সংসদের হুইপ সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মওলানা রফিকুল ইসলাম খান, খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, জাগপা চেয়ারম্যান রাশেদ প্রধানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category