• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভয় পাওয়ার কিছু নেই, আমাদের লং মার্চ গণতান্ত্রিক

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে রংপুর লং মার্চ সফল করতে দেশব্যাপী যে জোয়ার তৈরি হয়েছে তা নিয়ে সরকারের ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, আমাদের লং মার্চ গণতান্ত্রিক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর লং মার্চ কর্মসূচির প্রাক্কালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত উদ্বোধনী সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লং মার্চ সফল করার জন্য দেশব্যাপী যে জোয়ার তৈরি হয়েছে তাতে সরকারের কোনো কোনো নেতা-মন্ত্রীরা বলছেন, এত আগে লং মার্চের দরকার কি? দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের লং মার্চ গণতান্ত্রিক।

তিনি আরও বলেন, ‘আমরা পথে পথে কোটি মানুষ জাতির সঙ্গে যে বিশ্বাস ভঙ্গ করেছেন এই গল্প শোনাতে লং মার্চ ছাড়া আমরা জোয়ার সৃষ্টি করেছি।’ লং মার্চ সফল করতে সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘এই লং মার্চ সফল করার জন্য সরকার, প্রশাসন সবাইকে আন্তরিক সহযোগিতা কামনা করি। এর আগে তিনি লং মার্চকে কেন্দ্র করে দেশব্যাপী মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category