• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কুবি শিক্ষকের ছেলের ‘হত্যার’ বিচারের দাবিতে বিক্ষোভ

কুবি প্রতিবেদক / ২৮ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কুবি শিক্ষকের ছেলের ‘হত্যার’ বিচারের দাবিতে বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলের মরদেহ পাওয়ার পর তার ‘হত্যার’ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে এরপর আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা, বারো ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিত না হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘ধিক্কার ধিক্কার, পুলিশ ধিক্কার’ ‘অপ্রতীম মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘জাস্টিজ জাস্টিজ, উই ওয়ান্ট জাস্টিজ’সহ বিভিন্ন স্লোগান দেন।

ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাঈমুর রহমান বলেন, ‘বারো ঘণ্টার মধ্যে দোষীকে বিচারের আওতায় আনতে হবে। কুমিল্লা শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, ‘আজকের এই ঘটনার বিচার ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে, শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কুবি ক্যাম্পাসে পাশে পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে এবং কুমিল্লার প্রশাসনের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে না হলে কুমিল্লা-চটগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category