• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ১২৮ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) আয়োজনে ‘অ্যাম্বার প্রেজেন্টেস ৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে মোট ১ হাজার ১৭৪ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান।

সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং কুইজ চর্চার গুরুত্ব তুলে ধরেন।

এবারের কুইজ ফেস্টে পাঁচটি পর্ব ছিল—ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল, ইন্টার-ক্লাব, সোলো কুইজ ও নোভিস কুইজ। এর মধ্যে ইন্টার-ক্লাব পর্ব এবারই প্রথম যুক্ত করা হয়েছে। এ পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ৩৬টি দল অংশ নেয়।

মূল আয়োজনের শুরুতে ইন্টার-ডিপার্টমেন্ট পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগ ও অনুষদের ৭৯টি দল অংশ নেয়। ইন্টার-হল পর্বে অংশ নেয় বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের ৬৭টি দল। আর সোলো কুইজে অংশ নেন ৪৩৬ জন প্রতিযোগী। নবীনবরণের অংশ হিসেবে এ পর্বে বিনা মূল্যে নিবন্ধনের সুযোগ রাখা হয়।

নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত নোভিস কুইজের প্রথম পর্বে অংশ নেয় ৭৪টি দল। পরে জোনাল রাউন্ড থেকে চারটি এবং সেমিফাইনাল থেকে দুটি দল নিয়ে মোট ছয়টি দল চূড়ান্ত মঞ্চ প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর ইন্টার-ডিপার্টমেন্ট ও ইন্টার-হল পর্বের চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হয়।

ডিইউকিউএসের সভাপতি রোদাবা জামান আদৃতা বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় কুইজ ফেস্টের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে। এবার ইন্টার-ক্লাব নামে নতুন একটি পর্ব যুক্ত করা হয়েছে। নিয়মিত কুইজ চর্চার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজে তার সুনাম ধরে রাখতে সক্ষম হবে বলে আশা করেন তিনি।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিজয়ী, রানার্সআপ ও কুইজমাস্টারদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণ পর্ব অনুষ্ঠিত হয়। এতে ডিইউকিউএসের সদস্যরা নাচ, গান, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন। নবীন শিক্ষার্থীদের উপহারসামগ্রীও দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category