• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

ঠাকুরগাঁও-১: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন ৩ জন

নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে আসা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
তারা হলেন—রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিংয়ের কাছে মনোনয়ন ফরম জমা দেন মির্জা ফয়সাল আমিন।

এ সময় যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি কামাল আনোয়ার আহমেদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে সুলতান ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ মাসুদ দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন।

দলের সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং জানান, আগামী ১৮ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সামনে তিন প্রার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category