• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কাঁঠালিয়া উপজেলা ছাত্রদল: সাধারণ সম্পাদক পদে তারেকুল ইসলামকে চায় তৃণমূল

​ঝালকাঠি প্রতিনিধি / ১৮৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

  • ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা মো. তারেকুল ইসলাম তালুকদারকে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও তরুণ ছাত্রসমাজ।

​দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক যুগেরও বেশি সময় ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন তারেকুল ইসলাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজনৈতিক সংকটময় সময়েও তিনি মাঠ ছাড়েননি। আন্দোলন করতে গিয়ে একাধিকবার নির্যাতনের শিকার হলেও দলীয় কর্মসূচিতে তার নিয়মিত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

​দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৮ সালে ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালে গঠিত কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। এ ছাড়া বর্তমানে তিনি আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

​স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আনুগত্যের কারণে উপজেলার প্রতিটি ইউনিয়নে তার একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে।

তরুণ কর্মীদের ভাষ্য, বর্তমান প্রেক্ষাপটে কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে একজন রাজপথকেন্দ্রিক নেতার প্রয়োজন, যার উপযুক্ত উদাহরণ তারেকুল ইসলাম।

​তৃণমূলের একাধিক কর্মী জানান, রাজপথের পরীক্ষিত নেতৃত্বকেই সংগঠনের দায়িত্বে আনা উচিত। কোনো ধরনের লবিং বা সুযোগসন্ধানী রাজনীতির বিপরীতে রাজপথের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হলে কাঁঠালিয়া উপজেলা ছাত্রদল একটি আদর্শিক সংগঠনে পরিণত হবে।

​এখন কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের তরুণ সমাজ ও তৃণমূল নেতাকর্মীরা কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category