• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আলফাডাঙ্গা আইনজীবীর বাড়িতে ডাকাতি, ২২ লাখ টাকার মালামাল লুট

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি / ৫২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুপ্রিম কোর্টের আইনজীবী রাফিজুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় বাড়িতে থাকা তার বৃদ্ধ বাবাকে আহত করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়ায় এই ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আহত গৃহকর্তা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী মোহাম্মদ আলী (৬৩) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে খাবার শেষে সাড়ে ১১টার দিকে মোহাম্মদ আলী ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাতে ৫-৬ জনের ডাকাত দল গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। মারধর করা হয় বৃদ্ধ বাবাকে।

আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার জানালেন, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অপরাধীদের দমনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category