• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

বিশাল যুবশক্তিকে বেকার রাখা যাবেনা বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক / ৪৩ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

  • আত্মকর্মসংস্থানে বেকার যুবকদের সহায়তা দিন।
    অসহনীয় বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ বৃদ্ধি পাবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বিশাল সম্ভাবনাময় তরুন যুবশক্তিকে বেকার রাখা যাবেনা। বহুমুখী উৎপাদনশীল কাজে দক্ষতার সাথে যুবশক্তিকে নিয়োজিত করা প্রয়োজন।এ লক্ষ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবকদেরকে আর্থিক সহায়তাসহ প্রাতিষ্ঠানিক সহায়তা দেয়া প্রয়োজন।তিনি বলেন, হতাশায় ডুবে যাওয়ার আগেই বেকার যুবাদের পাশে দাঁড়াতে তিনি সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, জনপ্রত্যাশা পূরণে সরকারকে মানুষের জানমাল ও জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, জনজীবনের জরুরী সংকট সমাধানে সরকারকে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, দ্রুত অসহনীয় বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে।তিনি বলেন, এখন আর কোনভাবেই বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনা নষ্ট হতে দেয়া যাবেনা।
আজ বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
যুবসমাজের উদ্দেশে সাইফুল হক বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে । গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুবসংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে
বিপ্লবী যুব সংহতির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আউয়াল মাহমুদের
সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক তুহিন রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইব্রাহিম হোসেন রনি, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, মরিয়ম আক্তার, মোহাম্মদ রিয়েল, নান্টু দাস, দেলোয়ার হোসেন, আরিফ আকবর রোহান,দীপু দাস
প্রমুখ ।
মতবিনিময় সভায় যুব বেকারত্ব, কর্মসংস্থান, যুব আন্দোলনের কর্মসূচীসহ যুবশক্তির দক্ষতা উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়।
সভা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় যুব সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category