• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমানের উদ্যোগে পাঁচ পরিবার পেল নতুন বাড়ি

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ
শহীদ পরিবারের সদস্য এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে বসতঘর হারানো পাঁচ পরিবার নতুন বাড়ি পেয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এসব বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে পৃথক কর্মসূচির মাধ্যমে পরিবারগুলোর কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়। তারেক রহমানের পক্ষে চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক।

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে পুলিশের গুলিতে নিহত হন জাতীয়তাবাদী যুবদল নেতা হারুনুর রশিদ।

তার পরিবারের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে গত ৪ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ির পাশাপাশি প্রয়োজনীয় সামগ্রীও হারিয়ে পরিবারগুলো অসহায় হয়ে পড়ে।

তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়।

একই সঙ্গে তাদের আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category