• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কোচ হয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

ক্রীড়া প্রতিবেদক / ৫৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

  • বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লম্বা সময় নানা পদে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। বিসিবি পরিচালক, টিম ম্যানেজার, হেড কোচ— সব জায়গাতেই ছিল তার পদচারণা। সেই খালেদ মাহমুদ এখন জাতীয় দল থেকে অনেকটা দূরে। তবে ফেরার ইচ্ছা যে নেই তা নয়, বোর্ড চাইলে বিসিবিতে কোচিং পদে অাবার ফিরতে চান বর্তমানে কোচিং পেশায় নিযুক্ত এই সাবেক ক্রিকেটার।

রবিবার পূর্বাচলে অবস্থিত ক্রিকেটার্স একাডেমি পরিদর্শনে গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, সৌম্য সরকাররা। এই একাডেমির সঙ্গে ভালোভাবেই যুক্ত আছেন এই ক্রিকেটাররা। সেখানেই নিজের বক্তব্যে কোচিংয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন সুজন, ‘সেটা তো আমি বলতে পারব না (বিসিবিতে কোচিংয়ে ফেরা)। যদিও আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে আমি যোগ্য, তারা যদি প্রস্তাব করে আমি অবশ্যই নেব।’

জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে থাকা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্কের টানাপড়েন আছে। তাই সুজন থাকা অবস্থায় সালাউদ্দিন বিসিবিতে ছিলেন না, আবার এখন সালাউদ্দিন থাকায় সুজন বিসিবিতে নেই। দেশের ক্রিকেট মহলে এমন গুঞ্জন। অনেকেই বলছেন দুজনের মধ্যে সুসম্পর্ক নেই।

কিন্তু সুজন এক কথায় উড়িয়ে দিলেন অভিযোগ, ‘এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি। তার সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক। ও কোচ হিসেবে নিজেকে অনেক পরিণত করেছে, অনেক বড় পরিসরে কোচিং করাচ্ছে। আমার মনে হয় না ওর সঙ্গে কখনো কোনো সমস্যা ছিল। সালাউদ্দিনও এটা বলবে।’ সালাউদ্দিন শুধু নন, জাতীয় দলে দেশি কোচদের সংখ্যা সন্তুষ্ট করে সুজনকে। তার মতে, বিদেশি কোচদের থেকে দেশি কোচরা থাকলে ক্রিকেটারদের উপকার হয় বেশি। ভাষাগত পার্থক্য দূর হওয়ায় ক্রিকেটাররা সব বিষয়ে সহজে বুঝতে পারেন। এতে করে দেশি কোচদেরও উন্নতি হচ্ছে বলে জানান সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category