• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

স্বাধীনতার দাবিতে একজোট স্কটল্যান্ড-ওয়েলস-উত্তর আয়ারল্যান্ড, ঘোষণাপত্র সই

আন্তর্জাতিক ডেস্ক / ৫৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

  • স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ ইয়োরওয়ার্থ, সিন ফেইনের প্রেসিডেন্ট মেরি লু ম্যাকডোনাল্ড এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল তাদের স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি প্রদর্শন করছেন। ছবি : বিবিসি
যুক্তরাজ্য থেকে স্বাধীনতার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে অনুষ্ঠিত এক বৈঠকে তিন দেশের শীর্ষ নেতারা এই ঘোষণাপত্রে সই করেন। একই সঙ্গে সাংবিধানিক পরিবর্তনের প্রস্তুতি নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ওয়েলসের ফার্স্ট মিনিস্টার ও প্লেড কামরির নেতা রুন আপ ইওরওয়ার্থ, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা জন সুইনি এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও সিন ফেইনের ভাইস-প্রেসিডেন্ট মিশেল ও’নিল।
যৌথ ঘোষণায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘পরিবর্তনশীল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে তিন নেতাই তাদের নিজ নিজ দেশের স্বাধীনতার বিষয়ে দৃঢ় অবস্থানের কথা জানান।
তারা বলেন, তাদের জাতিগুলোর ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্ত। একই সঙ্গে তারা দাবি করেন, ইতিহাসে এই প্রথম স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের দায়িত্বে থাকা ফার্স্ট মিনিস্টাররা সবাই যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পক্ষে একমত হয়েছেন।
ঘোষণাপত্রে বলা হয়েছে, তিন জাতিরই স্বাধীনতার পূর্ণ অধিকার রয়েছে। এ জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি প্রতিটি প্রশাসনিক অঞ্চলে সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজনীয় প্রস্তুতি, পরিকল্পনা ও বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতাদের এই যৌথ ঘোষণার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্য সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category