• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি / ৫০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নবীগঞ্জে তরুণীকে ধর্ষণ হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামিকে আদালত থেকে নেওয়া হচ্ছে কারাগারে। ছবি: আগামীর সময়

হবিগঞ্জের নবীগঞ্জে তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনিরা এ রায় দেন।

আদালতের পেশকার মো. ফজলু মিয়া জানিয়েছেন এই তথ্য। আসামিরা হলেন, নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও একই গ্রামের গোলাম হোসেন।

ঘটনাটি ২০২১ সালের ২৬ ডিসেম্বরের। এজাহারে বলা আছে, সেদিন প্রেমিক খলিলের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। অসুস্থতার কথা বলার পরেও তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে জড়ান খলিল। তা দেখে ফেলেন গোলাম হোসেন। হাত-পা বেঁধে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। পরে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে চলে যান খলিল ও গোলাম।

পরদিন তার মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ থানা-পুলিশ। দুইদিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন তার বাবা। মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে ৩০ ডিসেম্বর খলিলকে গ্রেপ্তার করা হয়। আদালতে তার দেওয়া জবানবন্দির পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় গোলাম হোসেনকে।

ঘটনার সাড়ে চার বছর পরেও বিচার না এগুনোয় সম্প্রতি কারণ ব্যাখ্যা করতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনিরাকে তলব করেন হাইকোর্ট। গত ২৩ জুন সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ায় তিনি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পান। আজ এই মামলার রায় হলো।

আদালতের পেশকার মো. ফজলু মিয়া জানালেন, রায় ঘোষণার সময় এজলাসে ছিলেন আসামিরা। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category