• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক / ৪৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফাইল ছবি

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। আর ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চায় এমন সব শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৩ সেপ্টেম্বর। নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে ফরম পূরণের সময় ১৪ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো এবং ফি জমার সময় ২৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

এদিকে বোর্ড জানায়, জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে চাইলে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে একটি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ১০ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তা না হলে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না এবং এ কারণে কোনো অসুবিধা হলে প্রতিষ্ঠানপ্রধানকে দায়ী থাকতে হবে।

নিয়ম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করা শিক্ষার্থীরাও অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ক্ষেত্রে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী ফরম পূরণ করতে হবে।

এবারের জুনিয়র বৃত্তিতে পাঁচটি বিষয়ে পরীক্ষা হবে। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলা, ইংরেজি ও গণিতে পূর্ণমান ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পূর্ণমান ৫০ নম্বর করে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category