সচিব লতিফ মাস্টার ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের চিকিৎসা সেবা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন। এরপর তিনি শহরের নতুন কোর্টের সামনে অবস্থিত লতিফ মাস্টার ফাউন্ডেশনের স্মার্ট স্কিল আইটি কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানটির কার্যক্রম, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে অবগত হন।
এ সময় বিআরটিএর পরিচালক ও যুগ্ম সচিব মো. জাকির হোসেন, জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান, প্রয়াত শিক্ষকবিদ লতিফ মাস্টারের সন্তান সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. বি. এম. গোলাম সরওয়ার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বক্সী, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন রনি, বেগ শামিমসহ লতিফ মাস্টার ফাউন্ডেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







