• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুবিধার প্রস্তাব

অর্থনীতি প্রতিবেদক / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

  • হংকংয়ের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে দেশের অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকার। তৈরি পোশাকের পাশাপাশি উচ্চপ্রযুক্তি, সবুজ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে হংকং জেনারেল চেম্বার অব কমার্সের (এইচকেজিসিসি) চেয়ারম্যান ড. জ্যাকব কাম-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়ন ত্বরান্বিত করতে বিদেশি বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলসহ (সিইআইজেড) দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব সুবিধার মধ্যে রয়েছে ১০ বছরের কর অবকাশ, শুল্কমুক্ত সুবিধায় মূলধনি যন্ত্রপাতি আমদানি এবং ওয়ান-স্টপ সার্ভিস। এর ফলে বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে সহজে ব্যবসা শুরু ও পরিচালনা করতে পারবেন।

অবকাঠামো, পরিবেশবান্ধব জ্বালানি ও শিল্প খাতে বিনিয়োগের জন্য প্রস্তাবিত ২০০ কোটি মার্কিন ডলারের ‘বাংলাদেশ তহবিল’-এ হংকংয়ের পুঁজিবাজারকে কাজে লাগিয়ে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী।

একই সঙ্গে বাংলাদেশ থেকে কৃষিপণ্য, তাজা ফল, পাটজাত পণ্য, হালকা প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর পণ্যের রপ্তানি বাড়াতে হংকংয়ের বাজারকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সংস্কৃতি

ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে এফবিসিসিআই, এমসিসিআই ও ডিসিসিআইয়ের সঙ্গে হংকংয়ের ব্যবসায়ী চেম্বারগুলোর সমন্বয়ে একটি যৌথ প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের শুরুতে হংকংয়ের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাণিজ্যমন্ত্রী।

এর আগে খন্দকার আব্দুল মুক্তাদির পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান, কাতারের বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল-সায়েদ এবং ‘ইনভেস্ট হংকং’-এর মহাপরিচালক আলফা লাউয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

১৯৭৬ সালে হংকংয়ে বাংলাদেশের ট্রেড কমিশন চালুর মাধ্যমে দুই পক্ষের প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক সম্পর্কের সূচনা হয়। আগামী ডিসেম্বরে বাংলাদেশ ও হংকংয়ের বাণিজ্যিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category