নড়াইলের কালিয়া শ্মশানঘাট এলাকায় গাঁজা সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলাম তাদের কারাদন্ডাদেশ দেন।
সাজা প্রাপ্তরা হলেন-কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের মান্নান লস্করের ছেলে শিহাব লস্কর বিলবাউস গ্রামের লিকু সরদারের ছেলে ওলি সরদার , বাকা গ্রামের আফতাব উদ্দিন শিকদারের ছেলে বাহাউদ্দিন তিতাস শিকদার, এবং কালিয়া পৌরসভার বড়কালিয়ার বাচ্চু গাজীর ছেলে মাহাবুর গাজী ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের একটি দল শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে ওই ৪ যুবক কে আটক করা হয়। বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলামকে অবগত করা হলে তিনি ঘটনা স্হলে গিয়ে বিস্তারিত জানে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এলাকার সচেতন নাগরিকদের অভিমত শহর, গ্রাম-গঞ্জসহ বিভিন্ন এলাকায় এ ধরণের মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক কারবারিদের আটকসহ আইনগত ব্যবস্থা নেওয়া হলে দেশে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে। পুলিশের অভিযান অব্যাহত রেখে ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।