৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভার পূর্বে একটি বর্ণাটো রেলি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় উপস্থিত আলোচক বৃন্দ বলেন নিরক্ষরতা একটি জাতির জন্য অভিশাপ তাই সমাজের যারা বিভিন্ন সামাজিকতায় এবং রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা পালন করে থাকে তাদের এই নিরক্ষতা দূর করনের জন্য এবং সকলকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন লক্ষ্যে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে কালিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট সরকার ঘোষিত বৃক্ষ রোপন কর্ম সূচির আওতায় বৃক্ষ রোপনের জন্য হরেক রকম প্রকৃতির বৃক্ষের চারা বিতরণ করা হয় ও লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে ফুটবল প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান সহকারী শিক্ষা অফিসার মোঃ তাশকির হোসেন, নড়াগাতি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক বুলবুল কবির, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মোঃ খালিদ বিন উসমান, উপজেলা প্রকৌশলী, খন্দকার রাহাত ফেরদৌস, পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোল্লা শাহিদ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বৃন্দ বিভিন্ন দপ্তরের অফিসার এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।