• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৭৩০০ টাকা জরিমানা

 মৌলভীবাজার প্রতিনিধি / ৯৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

  • মৌলভীবাজার শহরের বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ৮টি মামলায় মোট ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
    সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
    জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২(১) ধারায় ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
    অন্যদিকে, একই এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পৃথক অভিযানে একই আইনের ৬৬ ও ৯২(১) ধারায় আরও ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
    দুইটি পৃথক অভিযানে সর্বমোট ৮টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
    সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান৮ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category