• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

বিজিবির ৫ অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

দিনাজপুর প্রতিনিধি / ৪৭ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে পৃথক পাঁচটি বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দকৃত মালামাল ও অন্যান্য সামগ্রীর মোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৩০০ টাকা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ ও ৭ সেপ্টেম্বর এসব অভিযান চালানো হয়।

গতকাল রোববার রাত ৮টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বোটডাঙ্গী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শামীম আক্তার (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে গোবিন্দপুর বিওপির সদস্যরা।

এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও একটি ব্লুটুথ ইয়ারবাড জব্দ করা হয়। আটক শামীম আক্তার রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। পরে তাকে জব্দকৃত মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হরিপুর উপজেলার ভাতুরিয়া এলাকায় চাপসার বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরে রাত ৮টা ২০ মিনিটে পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া এলাকায় চান্দুরিয়া বিওপি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।

এছাড়া রাত ৮টা ৫৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার দস্তমপুর এলাকায় দানাজপুর বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় আরও ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

অপরদিকে, আজ ভোর ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরল উপজেলার কইকুরি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এনায়েতপুর বিওপির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category