• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জরুরি রক্ষণাবেক্ষণে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক / ৬১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংগৃহীত ছবি

জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। আজ ৭ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য পরিচালনাগত পরিস্থিতির কারণে জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজন দেখা দিয়েছে। বর্তমান পরিচালনাগত পরিস্থিতি বিবেচনা করে কারখানা সাময়িক বন্ধ রাখা প্রয়োজন বলে মনে করেছে কোম্পানির ব্যবস্থাপনা। এর মাধ্যমে কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম টেকসইভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির পরিচালনা পর্ষদের ১৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের ৩৭, কাটালগঞ্জ, পাঁচলাইশে অবস্থিত কোম্পানির নিবন্ধিত ও করপোরেট কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কারখানাটি সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানার কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, বর্তমান পরিচালনাগত পরিস্থিতি মোকাবিলা করে যত দ্রুত সম্ভব কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category