• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৪৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনীতে ছাতিম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবকের নাম এমডি বাঁধন (২৩)। সে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার মাসুদ রানার ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এলাকাবাসীরা ওই গাছের ডালে বাঁধনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের ধারনা, এটি আত্মহত্যা নয়। পরিকল্পিত ভাবে হত্যা করে গাছের ডালে ঝুঁলিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category