• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

কৃষকদের কৃষিকাজে সর্বাত্মক সরকারি সহায়তা দেওয়া হবে : অর্থমন্ত্রী

সংসদ থেকে নেওয়া / ৪৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ছবি : ভিডিও থেকে নেওয়া

 কৃষকদের ঋণসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে তাদের কৃষিকাজ অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘কৃষিনীতি প্রণয়নে আমরা কৃষকদের অগ্রাধিকার দিচ্ছি এবং তাদের চাষাবাদ অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’

আজ জাতীয় সংসদে পাবনা-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মুহাম্মাদ আলী আছগারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

কৃষকদের ঋণ দেওয়া এবং তাদের কৃষিকাজ সহজ করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

এর আগে সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমানের (মাদারীপুর-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কৃষকদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণের কোনো পরিকল্পনা সরকারের নেই।

তবে তিনি বলেন, কৃষকদের মধ্যে কৃষি ও পল্লী ঋণ সহজ শর্তে এবং কম সুদে বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category