• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হোসেন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ ফেলে যাওয়ার ঘটনায় বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

শনিবার (৫ আগস্ট) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন, ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী বাসের চালক সোহেল রানা (৪০), সহকারী মনির (১৮) ও সুপারভাইজার সাজু (২৮)। তাদের মধ্যে সোহেল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

র‌্যাব-১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ সেপ্টেম্বর সকালে রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার থেকে পরিচয় শনাক্ত করা হয়।

তাঁর নাম ইসমাইল হোসেন। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।র‌্যাব জানায়, ইসমাইল জমি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন। পথে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।

পরে তাঁর মুখে স্কচটেপ পেঁচিয়ে মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়।ঘটনার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে র‌্যাব-১ ছায়াতদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন বাসচালক সোহেল রানার অবস্থান শনাক্ত করা হয়। পরে মহাখালী এলাকার ডেডিকেটেড কোভিড হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বাসের সুপারভাইজার সাজু ও সহকারী মনিরকেও গ্রেপ্তার করা হয়।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ‘রাজ ক্লাসিক’ বাসটি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বনানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় বিস্তারিত জানাতে আজ (রবিবার) সংবাদ সম্মেলন করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category