ছবি বর্তমান বাংলাদেশ
‘রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’ (ক্লাব আইডি: ২৮৮৬৯, আরআই ডিস্ট্রিক্ট-৬৪, বাংলাদেশ)-এর উদ্যোগে আজ রাজধানীর ধানমন্ডি লেকে এক মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ ৫ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) সকাল ১১:০০ টায় ধানমন্ডি লেকের ৮নং ব্রিজের পূর্ব পাশে, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এই পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মোঃ আব্দুস সালাম।

“Create Lasting Impact” বা “স্থায়ী প্রভাব তৈরি করুন”—রোটারীর এই বৈশ্বিক স্লোগানকে ধারণ করে সমাজ ও পরিবেশের উন্নয়নে এই মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্যোগটি নেওয়া হয়। অনুষ্ঠানে রোটারী ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট মোতাহের হোসেন চৌধুরী, সেক্রেটারি মীর শাহিনুর ইসলামসহ রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা

উপস্থিত ছিলেন। ফার্স্ট প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন, আব্দুর রব, কাজারিয়া আলম, এডভোকেট নায়লা খান, ইকবাল করিম, সাবের আলী, কাজী আজমল হক, ডাক্তার ফারহানা আহমেদ, অন্তরা আহমেদ সহ ক্লাবে রোটারিয়ান বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লেকের জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে রোটারী ক্লাবের এই সময়োপযোগী উদ্যোগ সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।