• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জন্মাষ্টমী উপলক্ষে রাণীনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১০০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এই শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজন করেন।

সকাল ১০টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় এমপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা অংশ গ্রহণ করেন।

পরে বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী. বিকাশ চন্দ্র প্রামানিক। সঞ্চালনায় ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী. বিধান সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ প্রর্থনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category