• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি: এসএম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি / ৪৭ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এ দেশের মাটিতে কারো পক্ষেই ধর্মীয় বিভাজন সৃষ্টির সুযোগ নেই। 

তিনি বলেন, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। দেশের সব মানুষ সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। আমিও আমার জীবনের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব।

আজ শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালীমন্দির কমিটি আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সনাতন ধর্মানুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দুষ্টের দমন ও সৃষ্টির পালনে শ্রীকৃষ্ণ এ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা প্রতি বছর শ্রীকৃষ্ণের এই জন্মদিন জন্মাষ্টমী পালন করে থাকি।

উপস্থিত সনাতনীদের উদ্দেশে এসএম জিলানী বলেন, আমি নির্বাচনের আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, নির্বাচিত হতে পারলে আমি আপনাদের সেবায় কাজ করব। আমি পবিত্র সংসদে গিয়ে আপনাদের কথা বলব। আমি নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি। পবিত্র সংসদে দাঁড়িয়ে আপনাদের নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি। খুব শীঘ্রই আমি এই কোটালীপাড়ায় একটি মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করব। আমাকে আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন নির্বাচনের আগে আপনাদের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি।

প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এছাড়াও শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ বিপুলসংখ্যক রাজনৈতিক সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category