• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

শাহজালালে বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

অর্থনৈতিক প্রতিবেদক / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সংগৃহীত ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি বিমানের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম বা প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় কাস্টমস হাউস, ঢাকা। তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমানটিতে বিশেষ তল্লাশি চালাতে উপস্থিত হন। এ সময় বিমানটি যাত্রীবিহীন অবস্থায় ছিল।

পরে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমানটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ১৯-এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়।

প্যাকেটগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে ৮০টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের ওজন দাঁড়ায় ৯ হাজার ৩৩১ গ্রাম।

কাস্টমস জানিয়েছে, স্বর্ণবারগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি। বিমানের সিটের নিচে অত্যন্ত সুকৌশলে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এগুলো লুকিয়ে আনা হয়েছিল। সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণগুলো দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাস্টমসের ভাষ্য, সময়মতো অভিযান চালানো না হলে স্বর্ণগুলো বিমানবন্দরের বাইরে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। কাস্টমস হাউস, ঢাকা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এ চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

আটক স্বর্ণের মূল্য বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। স্বর্ণবারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে। মামলার নম্বর ৭।

কাস্টমস হাউস, ঢাকা জানিয়েছে, দেশীয় অর্থনীতি রক্ষা ও স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category