• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মিরপুরে অস্ত্রের দাপট দেখানো ‘শুটার জাকির’ ডিবির অভিযানে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত ছিল পেশাদার শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতো (৪৮)। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে। সর্বশেষ একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো শফিকুল ইসলাম এই কথা বলেন।

তিনি জানান, গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, জাকির একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার। দীর্ঘদিন ধরে সে মিরপুর এলাকায় ভয়ভীতি দেখিয়ে আধিপত্য বিস্তার করে আসছিল। তার কাছে অস্ত্র থাকার তথ্যের ভিত্তিতেই ডিবির মিরপুর বিভাগ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে জাকির মিরপুর এলাকায় কাজ করত বলে আমরা তথ্য পেয়েছি। পরে জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে সে কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়গুলো আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

শফিকুল ইসলাম আরও বলেন, গত ৭ জুলাই রাতে সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ওই ঘটনায় জাকির পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী শ্যুটার কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছিল।

তিনি জানান, ওই ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগে এবং অন্যটি অস্ত্র আইনে দায়ের করা হয়। মামলা দুটি বর্তমানে মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার সঙ্গে আর কারা জড়িত এবং মিরপুরে তার অপরাধী নেটওয়ার্কের সঙ্গে কারা সম্পৃক্ত, সেসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category