• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মেয়াদ বাড়বে কিনা জানেন না ‘ব্যাটিং কোচ’ আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

গত বছর নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান মোহাম্মদ আশরাফুল। প্রথমে আয়ারল্যান্ড সিরিজের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। পরে মেয়াদকাল বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত নিয়ে যায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

জিম্বাবুয়ে সিরিজের পর গুঞ্জন ছিল ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে আশরাফুলকে। অবশ্য অস্ট্রেলিয়া সিরিজে শেষ পর্যন্ত একই পদে ছিলেন। এবং ওই সিরিজে ব্যাটাররা ডারউইন টেস্টে ভালো করে। তবুও আগামী জানুয়ারিতে চলমান দায়িত্বের মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কিছু বলতে পারেননি আশরাফুল।

সাবেক অধিনয়ক বৃহস্পতিবার মিরপুরে জানিয়েছেন, ‘এটা আমি ঠিক জানি না। আমার জানুয়ারি পর্যন্ত চুক্তি, তারপরে বাড়ানো হবে কি না সেটা পরের বিষয়। এত দূরের চিন্তা করছি না, এরপর আফগানিস্তানের সাথে ম্যাচ নিয়ে চিন্তা করছি। সেখানে কীভাবে আমরা ভালো করতে পারি এবং ত্রিদেশীয় সিজি হতে পারে সেখানে কীভাবে পুরো দল ভালো করতে পারে, সেটা নিয়ে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি।’

নিজের ভবিষ্যত নিয়ে ভাবনা পাশে রাখলেও আপাতত বর্তমান অবস্থান উপভোগ করছেন আশরাফুল। জাতীয় দলে দেশি কোচদের রাখার অভ্যাস ভালো লেগেছে আইসিসি লেভেল ফোর কমপ্লিট করা আশরাফুলের। জানিয়েছেন, ‘এই প্রথম আমরা অনেক লম্বা একটা বাংলাদেশি কোচিং স্টাফ কাজ করছি। সবাই খুব এনজয় করছি এবং প্লেয়ারদের যার যার বিভাগে সহযোগিতা করার চেষ্টা করছি। খুব ভালো একটা সুস্থ প্রতিযোগিতা হচ্ছে সব জায়গাতেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category