• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
কাঁঠালিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা: মাদক নির্মূল ও অপরাধ দমনে জোরালো পদক্ষেপের তাগিদ রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মৌলভীবাজারে চাঞ্চল্যকর শাবানা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায় কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেপ্তার লগি-বৈঠার নৃশংস হত্যার বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত, গাছের চারা বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৪৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর রহমতখালী খালে এক হাজার মাছের পোনা অবমুক্ত ও দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর শিশু পার্ক এলাকায় খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া ঝুমুর এলাকাসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপন ও পথচারীসহ বিভিন্ন পেশার লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সবসময় দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা নানান উদ্যোগ নিয়েছি। এরমধ্যে এক হাজার মাছের পোনা রহমতখালী খালে অবমুক্ত করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেছি, পথচারীসহ সাধারণ মানুষের মাঝে বিতরণও করেছি। উপজেলা ভিত্তিকও আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category