• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

জামালপুর প্রতিনিধি / ৫৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহে নিজ ঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দাদি বুলি বেগম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) এবং স্ত্রী লাকী আক্তার (৪০)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে বিপদে দেখে দাদি বুলি বেগম তাদের বাঁচাতে এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিদুৎস্পৃষ্টের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

এদিকে মঙ্গলবার বিকালে জেলার মেলান্দহের কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ ইসলাম তায়েফ নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম। ওই শিক্ষার্থী বিকালে মাদ্রাসা ঘরের টিনের চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত জুনায়েদ মেলান্দহ থানার হাজরাবাড়ী এলাকার সোলাইমান হোসেনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category