• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শোকবইয়ে স্বাক্ষর করেন মিয়া গোলাম পরওয়ার

নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি-ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঢাকাস্থ নেপাল দূতাবাসে গিয়ে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নেপাল সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবইয়ে স্বাক্ষর শেষে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় রাষ্ট্রদূত সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির বিষয়ে তাকে অবহিত করেন। একই সঙ্গে দুর্যোগের শুরু থেকেই জামায়াতের পক্ষ থেকে নিয়মিত সহযোগিতা ও সহানুভূতি প্রকাশ করায় কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকেও প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেপালের জনগণের পাশে রয়েছে।’ তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে ভয়াবহ এ বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় সব মানবিক উদ্যোগের সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category