• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 
গ্রাফিকস: বর্তমান বাংলাদেশ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন মানবজাতির মুক্তি ও হেদায়েতের দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত দিন হিসেবে পালিত হয়। প্রায় দেড় হাজার বছর আগে আরবের মক্কায় মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। তার আগমনের আগে আরব সমাজ নিমজ্জিত ছিল অরাজকতা, হানাহানি, মূর্তিপূজা ও নানা কুসংস্কারে। ইতিহাসে এ সময়কে বলা হয় ‘আইয়ামে জাহেলিয়াত’-এর যুগ। মহানবী (সা.) মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করেন এবং শিক্ষা দেন সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, ক্ষমা ও মানবিকতার। ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন মহানবী (সা.)। এরপর দীর্ঘ ২৩ বছর মানুষকে আহ্বান জানিয়েছেন আল্লাহর একাত্মবাদ ও ইসলামের জীবনব্যবস্থার দিকে। তার জীবন ও আদর্শ আজও বিশ্ববাসীর জন্য অনুসরণীয়।  ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সমগ্র মানবজাতির কল্যাণ ও মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন। তার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির আদর্শ। ‘মহানবী (সা.)-এর অনুপম চরিত্র, আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায়, শান্তি ও কল্যাণের শিক্ষা চিরকাল মানবজাতির জন্য অনুসরণীয়। বর্তমান বিশ্বে তার শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে’— যোগ করলেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন। তার আবির্ভাব মানুষের জন্য উন্মোচন করেছিল সত্য ও আলোর এক নতুন দিগন্ত। প্রধানমন্ত্রী জানালেন, মহানবী (সা.) মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তার পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য হয়ে আছে চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। read more
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি পবিত্র ঈদে মিলাদুন্নবী  উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও
ছবি: সংগৃহীত বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০ সিই কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কিনতে একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা
ড. মুহা. মনিরুজ্জামান। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার
ছবি সংগৃহীত আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের কমিশনার আব্দুল মাবুদকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে পুলিশের বিশেষ শাখার ডিআইজি মাহবুবুর রশিদকে রংপুরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া
রাজধানীর গেন্ডারিয়ায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামির নাম–মো. ইমান হোসেন (৪৫)। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। গতকাল সোমবার (২৪ আগস্ট)
দীর্ঘদিন পর স্মৃতির টানে একত্রিত হলেন ইলিয়টগঞ্জ রা.বি. উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। গত ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়ায় অবস্থিত অপূর্ব ইকো ট্যুরিজম পার্কে আনন্দ-উচ্ছ্বাস
ঝালকাঠির কাঁঠালিয়ায় আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে