‘ভারত-বাংলাদেশ সিরিজ হওয়া নিয়ে দুই বোর্ডই খুব আন্তরিক’
ক্রীড়া ডেস্ক
/ ৩২
Time View
Update :
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
Share
ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি; বরং নতুন সময় বের করতে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রীড়া প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’কে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি।
তামিম বলেন, ‘ভারত সিরিজ হবে না—এমন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। একটা ছোট তথ্য দিই। দুই বোর্ডই বিষয়টি বাস্তবায়নের ব্যাপারে খুব আন্তরিক। বিসিসিআই ও বিসিবি—দুই পক্ষই নতুন সময় খুঁজছি, কখন কিভাবে করা যায়।
মোটামুটি একটা সময়ও ভাবা হচ্ছে, তখন এটি আয়োজন করা সম্ভব কি না। দেখা যাক কী হয়, আমরা আশাবাদী।’‘আমরা নিয়মিত যোগাযোগ করছি। তারিখ নিয়েও আলোচনা চলছে।
বাংলাদেশও ব্যস্ত, ভারতও ব্যস্ত। বাংলাদেশের মাঝে তিনটি সিরিজ রয়েছে। ভারত ও বিসিসিআইও নিজেদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তবে এ নিয়ে আমাদের নিয়মিত আলোচনা হচ্ছে’ বলে যোগ করেন তিনি।